পাঁচেই খুশি মুশফিকঃ রাসেল ডোমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে ভারতের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ। দু ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে গতকাল স্বাগতিক ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। দু দলই প্রথম বারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলছে এটি। তবে গোলাপি বলে পুরো ব্যর্থ টাইগার ব্যাটিং লাইনআপ। এখন প্রশ্ন জাগছে মুশফিক কেনো পাঁচে ব্যাট করে।

ভারতের সাথে নেই তামিম সাকিব। তাই দলের পুরো দায়িত্বটা মুশফিক ও রিয়াদের হাতে। অভিজ্ঞতার বিচারে সবথেকে এগিয়ে এ দুজন ব্যাটসম্যান। স্বাগতিকদের সাথে তিন ইনিংসে পুরো বাজে খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে মুশফিক পাঁচে ব্যাট করার কারণ জানালেন প্রধান কোচ। গতকাল (শুক্রবার) সংবাদ সম্মেলনে এসব নিয়ে আলোচনাকালে এ কথা বলেন।

রাসেল ডোমিঙ্গো বলেন, ‘মুশফিক পাঁচে ব্যাটিং করে অনেক খুশি। মিডল অর্ডারকে সে আরও অভিজ্ঞতা সম্পন্ন করে তোলে। মিঠুনের মতো একজন তরুণ ক্রিকেটারকে সে টপ অর্ডারে সুযোগ দিচ্ছে।’ তিন ইনিংসে মুশফিক ৪৩, ৬৪ ও ০ এবং মিঠুন ১৩, ১৮ ও ০ রান করেন। তবে তার উপরেই আস্থা রাখছেন প্রধান কোচ।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে মিঠুনের দারুণ ভবিষ্যৎ আছে। সে মাত্র ৬-৭টি টেস্ট খেলেছে। টেকনিক অনুযায়ী সে দারুণ একজন ক্রিকেটার। এ কারণে আমরা তাঁকে চারে খেলাচ্ছি।’ ডোমিঙ্গো মিঠুনের টেকনিকের উপরেই ভরসা রাখছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »