নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইমার্জিং কাপের ফাইনালের ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু দলই এখনো জয়ের ধারা বজায় রেখেছে, ৪ ম্যাচে চার জয়। শিরোপা জয়ের লড়াইয়ে মিরপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম বারের মতো ইমার্জি কাপে ফাইনালে বাংলাদেশ। শান্ত’র নেতৃত্বে এখনো সেরা পারফর্ম করে যাচ্ছে যুবারা। ব্যাটিংয়ে সৌম্য শান্ত’রা আর বোলিংয়ে সুমন তানভীর’রা। তাই তাদের লক্ষ্য একটিই তা হলো শিরোপা জয়।
পাকিস্তান টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উইকেট হারায় ইউসুফের। দলীয় ১৮ রানে ব্যাক্তিগত ৪ রানে সুমন খানে বলে আউট হয়ে ফিরে যান তিনি। রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান।
বাংলাদেশের একাদশে যারা রয়েছেনঃ- সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মাইদুল হাসান, তানভীর ইসলাম, সুমন খান, হাসান মাহমুদ, মেহেদি হাসান।
