নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনক ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ।ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মমিনুল বাহিনী ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরেছে।
নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। জবাবে প্রথম ইনিংসে মায়াস্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি ও পূজারা,রাহানে,জাদেজার অর্ধশতকের কল্যানে ৪৯৩ রানের পাহাড় সমান রান দাঁড় করিয়ে ৩৪৩ রানের লিড সংগ্রহ করে স্বাগতিকরা।ভারতের চাপিয়ে দেওয়া ৩৪৩ রানের লিড টপকানোর লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা বজার রাখে বাংলাদেশী ব্যাটসম্যানরা।নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ২১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।এছাড়া মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৮ ও ৩৫ রান। ২১৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে ইনিংস ও ১৩০ রানের লজ্জাজনক হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ভারত। আগামী ২২ই নভেম্বর সিরিজের ২য় ও শেষ টেস্ট ম্যাচে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রি টেস্টে মুখামুখি হবে দুদল।
