নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে চলমান টেস্টে সতির্থদের ব্যাটিং ব্যর্থতার মিছিলে ব্যাট হাতে একমাত্র ব্যতিক্রম মুশফিকুর রহিম।প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল মুশফিকের ব্যাট।ব্যাটিং ব্যর্থতায় ধুকতে থাকা দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসেও একপাশ আগলে রেখে এখনো লড়াই করে যাচ্ছেন তিনি।ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নিজের ২০তম অর্ধশতক তুলে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।দ্বিতীয় ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত নিজের ব্যক্তিগত ৫৩* রানে অপরাজিত আছেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে নিজের ব্যক্তিগত ৮ রানের মাথায় সতির্থ মোহাম্মদ আশরাফুলকে একটি দিক দিয়ে টপকে যান মুশফিক।ভারতের বিপক্ষে সাদা পোশাকে এতদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ আশরাফুল।ভারতের বিপক্ষে ১১ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪২.৮৮ গড়ে ৩৮৬ রান করেছিলেন আশরাফুল।আজ নিজের ব্যক্তিগত ৮ রানের মাথায় আশরাফুলকে টপকে যান মুশফিক। এই মুহুর্তে ৪৩১ রান নিয়ে ভারতের বিপক্ষে সাদা পোশাকে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক।
উল্লেখ্য ভারতের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয় ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯১ রান।এখনো স্বাগতিক ভারত থেকে ১৫২ রানে পিছিয়ে আছে টাইগাররা।
