নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমে জয়ের দেখা পায় টাইগাররা। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকদের বোলিং তান্ডবে মাত্র ২৪৬ রানে গুটিয়ে যায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ১০৫ রানের ইনিংস খেলেছেন আরমান। এছাড়া ভারতের হয়ে ভিনায়ক করেছেন ৪০ রান।
বাংলাদেশের হয়ে সুমন নিয়েছেন ৪ উইকেট, দুটি করে উইকেট নিয়েছেন তানভীর ও সৌম্য। এছাড়া সবচেয়ে ইকোনমিক বোলিং করে মেহেদী নিয়েছেন ১ উইকেট।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। ২ চার ও ১ছয়ে ১৪ রানে ফিরেন নাঈম শেখ। নাঈম ফেরার পর দ্বিতীয় উইকেটে সৌম্যের সাথে যোগ দেন শান্ত। ব্যাটিংয়ে দুই ব্যাটসম্যান সৌম্য,শান্তর অসাধারণ ব্যাটিংয়ে ১৪৪ রানের জুটিতে জয়ের সুবাস পায় স্বাগতিকরা। এরপর ৭৩ রানে সৌম্য ফিরলে ব্যাট হাতে দলকে একাই এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যক্তিগত ৯৪ রানে শান্ত ফিরলে শেষ পর্যন্ত আফিফ,জাকিরের ব্যাটে জয়ে দেখা টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২৪৬-১০ (৫০ ওভার)
আরমান ১০৫, ভিনায়ক ৪০, আরয়ান ৩৭
হাসান ১০-০-৫১-১, সুমন ১০-০-৬৪-৪, তানভীর ৯-০-৩৮-২, সৌম্য ১০-০-৫৩-২, মেহেদী হাসান ১০-১-২৬-১, আফিফ ১-০-১৩-০।
বাংলাদেশ: ২৪৭-৪ (৪২.১ ওভার)
শান্ত ৯৪, সৌম্য ৭৩, আফিফ ৩৪
দিসাই ১০-০-৪৯-১, সানভির সিং ৬-০-৪২-১।
ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
