নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) এর সপ্তম আসর। তবে প্রতিবারের ন্যায় না হয়ে এবার একটু ভিন্ন ভাবে আয়োজন করা হচ্ছে বিপিএলের সপ্তম আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করেই আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল। আসন্ন বিপিএলকে সামনে রেখে শুরু হয়েছে বিপিএলের শোরগোল।
সাত দলের মাঝে গতবারের চিটাগাং ভাইকিংসের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পেয়েছে ফার্নিচার কোম্পানী আকতার গ্রুপ। তবে গতবারের চিটাগাং ভাইকিংসের নাম পরিবর্তন করে তারা আসছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেদের কোচিং লাইনআপ সাজানো শুরু করেছে দলটি।
বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচের দায়িত্বে থাকবেন পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইংলিশ পেসার কবির আলিকে। কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্সে ব্যাঙ্গালোরের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম বিপিএলের কোচিং স্টাফে দেখা যাবে তাকে।
পাকিস্তানের বংশোদ্ভূত কবির আলি ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন একটি টেস্ট আর ওয়ানডে খেলেছেন মাত্র ১৪ টি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় কবির আলির। আর অভিষেক টেস্টেই ৫ উইকেট নেন তিনি। তবে ঐ টেস্টের পর ইংল্যান্ডের জার্সিতে আর কখনো দেখা যায়নি টেস্টে। এছাড়াও ইংল্যান্ডের হয়ে ১৪ ওয়ানডেতে নিয়েছেন ১৪ টি উইকেট। ২০০৬ সালে শ্রীলঙ্কা সাথে ম্যাচের পর আর দেখা যায়নি ইংল্যান্ডের জার্সিতে।
