নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী আইপিএল ২০২০ এ ট্রেন্ট বোল্ড খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে৷ আজ (১৩’ই নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে এমনটিই জানিয়েছেন বিসিসিআই। আইপিএলের গত আসরে ট্রেন্ট বোল্ট খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত নিলামে ২ কোটি ২০ লক্ষ রুপিতে ট্রেন্ট বোল্টকে দলে ভিড়িয়েছিলো দিল্লি ক্যাপিটালস। তবে গত মৌসুম মোটেও ভালো কাটেনি বোল্টের। আইপিএল ২০১৮ এর মৌসুমে ১৪টি ম্যাচে নিয়েছিলেন ১৮টি উইকেট। তবে ২০১৯ মৌসুমে ৫ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন বোল্ট৷ সুযোগ পান নি বেশি ম্যাচ খেলার৷ মূলত পারফর্ম করতে না পারায় কারণেই বোল্টকে ছেড়ে দিয়েছে দলটি।
আগামী আইপিএলকে সামনে রেখে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভেড়াতে চাচ্ছে দিল্লি ক্যাপিটালস। এবং একইসাথে আরেক প্লেয়ার সুচিতকে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বিক্রি করেছে দিল্লি।
উল্লেখ্য, আইপিএল ক্যারিয়ারে ৩৩টি ম্যাচে ৮.৭৮ ইকোনমিতে ৩৮টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট৷
