নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ (৭ নভেম্বর) মিনহাজ ও জলীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন তাদের ২য় সন্তান। এতে খুশির কমতি নেই তাদের পরিবারে।
নবজাতক এই শিশুর নাম রাখা হয়েছে তাহিয়ান তাফসীর খান। মিনহাজ উদ্দিন খান জানিয়েছেন, সদ্য পৃথিবীর আলো দেখা সন্তান তাহিয়ান ও স্ত্রী জলী পুরোপুরি সুস্থ আছেন। নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এটি নিশ্চিত করেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ কৃপায় দ্বিতীয় সন্তানের বাবা হয়েছি। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য সবাই দোয়া করবেন।’
সদ্য জন্মগ্রহণ করা তাহিয়ান যেনো পিতা মিনহাজ এবং মাতা জলীর আদর্শে বড় হতে পারে এবং নিজের মাতা-পিতার মুখ উজ্জ্বল করতে পারে। শুভকামনা ও দোয়া রইলো তাহিয়ানের জন্য।
