ট্যাক্স কার্ড পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ত্রয়ী!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিগত কয়েকবছর ধরেই বাংলাদেশ ক্রিকেটের তিন নক্ষত্র সাকিব-তামিম-মাশরাফি সেরা করদাতা খেতাব পেয়ে আসছেন। আর এই সেরা করদাতা হওয়ার দরুন এবার ট্যাক্স কার্ড পাচ্ছেন তারা।

অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগ থেকে প্রকাশ করা গেজেটে এই ত্রয়ীর নাম উল্লেখ করা হয়েছে। গেজেটে নাম থাকা ব্যাক্তি ও প্রতিষ্ঠান গুলোর প্রত্যেকটিই পাবেন এই ট্যাক্স কার্ড।

যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ট্যাক্স কার্ড থাকবে, তারা সবাই জাতীয় যেকোন অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন বলে জানা গেছে। এমনকি জল, স্থল ও আকাশপথে আসন থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে সুবিধা পাবেন তারা। এছাড়া কার্ডধারীরা তাদের পরিবারের চিকিৎসা সুবিধা থেকে শুরু করে নাগরিক সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

উল্লেখ্য, চলতি বছরে ১৪১ টি ট্যাক্স কার্ড দেওয়া হবে। যার মধ্যে ৭৪ জন্য ব্যক্তি এবং ৬৭ টি প্রতিষ্ঠানকে এই কার্ড প্রদান করা হবে।

সুত্র– যমুনা টিভি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »