টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দুইদল। তিন পেসার, এক লেগস্পিনার ও দুই অলরাউন্ডার নিয়ে খেলছে বাংলাদেশ। আর ঐ দিকে দুই দুই পেসার, তিন স্পিনার নিয়ে খেলছে ভারত।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুন জেটলিতে মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং ও আফিফ, বিপ্লবদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ। একদিকে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ আর অন্যদিকে সিরিজে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক ভারত।

আগামী ১০ তারিখে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাগপুরে মুখোমুখি হবে দুইদল। আর ১৪ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর কলকাতায়।

 

দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য দুই দলের একাদশ:

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »