নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক’দিন পরই আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টেন ক্রিকেট লিগ টুর্নামেন্ট।প্রথমবারের মতো বাংলাদেশ থেকেও অংশ নিচ্ছে একটি দল। দলটির নামকরণ করা হয়েছে বাংলা টাইগার্স নামে।
বাংলা টাইগার্সের প্লেয়ার ড্রাফটে সুযোগ পেয়েছে সাত জন বাংলাদেশি ক্রিকেটার। অনাপত্তিপত্র না পাওয়ায় পাঁচ ক্রিকেটারকেই পাচ্ছেনা দলটি।বাংলাদেশের হয়ে টি-টেন আসরে দলটির হয়ে মাঠ মাতাবেন এনামুল হক বিজয় এবং ফরহাদ রেজা।
আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সমথর্কদের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। টি-টেন লিগের চতুর্থ এই আসরে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন হওয়ায় আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পাবে বাংলা টাইগার্স। সমর্থকদের যাতায়াতের জন্য ৬০টি বাসের ব্যবস্থা করেছে দলটির ফ্র্যাঞ্চাইজি।
সম্প্রতি টুইটার বার্তায় যাতায়াত ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করে বাংলা টাইগার্স।বার্তায় বাংলা টাইগার্সের পক্ষ থেকে বলা হয়, ‘টাইগার সমর্থকদের জন্য সুখবর। আরব আমিরাতের বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামে আসার জন্য বাংলা টাইগার্স ৬০টি বাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।’
