নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচ টেস্ট সিরিজে কোনো ম্যাচই ভারতের বিপক্ষে জিততে পারবে না দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে এমন মন্তব্যই করেছিলেন ভারতের আইকনিক সমর্থক সুধীর গৌতম।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটে হারানোর পর সুধীরের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলেও ক্যামারার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বরং কি ম্যাচ হারার পর এড়িয়ে চলার চেষ্টায় একসময় দৌড়ে পালিয়ে যান।
দিল্লির পর পরবর্তী ভেন্যু রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দেখা মিলে সুধীরের। রাজকোটে দেওয়া সাক্ষাৎকারে পাল্টে ফেলেছেন নিজের মন্তব্য।
দিল্লিতে মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা সুধীরের কন্ঠে। টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সুধীরের এবার মন্তব্য, ‘ভারত ২-১এ সিরিজ জিতবে। অথচ দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সুধীর বলেছিলেন ভারতের কাছে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।’
টেস্ট ম্যাচ নিয়ে প্রশ্ন করতেই পাল্টা কোনো মন্তব্য করেননি সুধীর। নিজেকে সেইফ জোনে রাখতেই তিনি বলেন, ‘টেস্টে ভারত হারবে ২-০ ব্যবধানে।’
