প্রস্তুতি সারতে গিয়ে আহত হলো টাইগার ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিল্লিতে ভারতকে ধরাশায়ী করে বেশ ফুরফুরে মেজাজে টাইগাররা। এই ফুরফুরে মেজাজ নিয়েই ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে রাজকোটে প্রথম বারের মতো অনুশীলনে যোগ দেয় বাংলাদেশ। তবে এই ফুরফুরে মেজাজ বেশিক্ষণ স্থায়ী রইলো না। অনুশীলনে নেট ব্যাটিং করার সময়ে হুট করেই চোট পেয়ে বসেন মোহাম্মদ মিঠুন।

দিল্লি মিশন শেষ করে গতকাল (৪ নভেম্বর) রাজকোটে পৌঁছেছে টাইগাররা। আগামী ৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের ২য় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তাই আজ থেকেই অনুশীলনে নেমে পড়েছে টাইগাররা।

দিল্লি জয় করে এবার রাজকোট জয়ের তীব্র ইচ্ছা জেগেছে টাইগারদের মনে। এ ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করতে আগেভাগেই প্রস্তুত হচ্ছেন তারা। তাইতো কোনো প্রকার বিশ্রামে না থেকে আজ (৫ নভেম্বর) সকাল ১০ টা (স্থানীয় সময়) থেকেই রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে টাইগাররা।

তবে অনুশীলনের মাঝে এক ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়েছে টাইগারর বাহিনী। নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন মিঠুন। হঠাৎ স্কুপ খেলতে গিয়ে থুতনিতে আঘাত পান তিনি। এমনকি কেটেও যায় আঘাত প্রাপ্ত সেই স্থানে। এমন আঘাতে খুব একটা গুরুত্ব না দিয়ে অনুশীলন চালিয়ে যেতে থাকেন মিঠুন। তবে তার এই আঘাতে চিকিৎসক বেশ সতর্কতা অবলম্বন করেন। এ সময় মিঠুনের আঘাত প্রাপ্ত স্থানে একটি সেলাইও দেওয়া হয়।

যদিও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ১ম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না মোহাম্মদ মিঠুন। তবুও মিঠুনের এমন আঘাত পাওয়াতে এই দিন সতীর্থদের কিছুটা মলিন মুখি দেখা গিয়েছে।

উল্লেখ্য, আজ (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেন টাইগাররা। আগামী ৭ নভেম্বর এই মাঠে বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার এ সিরিজের ২য় টি-টোয়েন্টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »