নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৩তম আসরে পাওয়ার প্লেয়ার নামক এক নতুন নিয়ম সংযোজন করতে পারে আয়োজকরা।পাওয়ার প্লেয়ার নমূলত বদলি ক্রিকেটার নিয়ম, অর্থাৎ এই নিয়মে ম্যাচ চালাকালীন ওভারের মাঝে কিংবা উইকেট পড়ার পর ক্রিকেটার পরিবর্তনের সুযোগ থাকবে।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাধারণত এই নিয়ম ব্যবহার করে বদলি করা হবে প্লেয়ার,আর তাই ওই ক্রিকেটারকে পাওয়ার প্লেয়ার হিসেবে ধরে নামকরণ করা হয়েছে নতুন এই নিয়মের।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সুত্র অনুযায়ী আইপিএলে এই নিয়ম চালু করার আগে ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট মুস্তাক আলীতে এই নিয়ম চালুর করার পরিকল্পনা আছে ভারতের।এরপর সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন আইপিএলে নতুন এই নিয়ম থাকছে কিনা?
উদাহারন সরূপ পাওয়ার প্লেয়ার নিয়মটি হলো,
ধরুন শেষ ওভারে জয়ের জন্য একটি দলের প্রয়োজন ২০-২৫ রান, অথচ উইকেটে এই চ্যালেঞ্জ নেওয়ার মতো কোন ব্যাটসম্যান এই মুহুর্তে নেই।এইরকম পরিস্থিতিতে পাওয়ার প্লেয়ার হিসেবে স্কোয়াডে থাকা মারকুটে আন্দ্রে রাসেল,কাইরন পোলার্ড,ম্যাক্সওয়েলদের মতো ব্যাটসম্যান এই নিয়মে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামাতে পারবে দলটি।
উল্লেখ্য এই নিয়মে ১৫ জন ক্রিকেটার স্কোয়াডে রেখে দল ঘোষণা করতে হবে।১১ জন মূল স্কোয়াডের প্লেয়ার নিয়ে মাঠে নামলেও পরিস্থিতি অনুযায়ী ওই স্কোয়াডের বাকী ১৫ জনের থেকে প্লেয়ার নামাতে পারবে দল।
