বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে মাঠে বেঙ্গল টাইগার্সের গর্জন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে বাংলাদেশের কুফা যেন কাটছিলোই না। সেই বেঙ্গালুরুর ২ রানের আক্ষেপ, এশিয়া কাপ আর নিদাহাস ট্রফিট শেষ বলের থ্রিলার এগুলা এখনো মনের আকাশে জেগে উঠলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। বেঙ্গালুরুর মুশফিক রিয়াদের সেই ২ রানের আক্ষেপ গতকাল মিটিয়েছেন তারা দুইজনই। ৪৪ মাস আগের সেই প্রতিশোধ নিলেন ভারতের অরুন জেটলিতে ।

২০১৬ সালে সেই বেঙ্গালুরুর মাটিতে ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হয়েছিলো মুশফিক রিয়াদরা। হার্দিক পান্ডিয়ার ফুলটসকে ছক্কা বানাতে গিয়ে বোকাবনে যান তারা আর শেষ বলে পান্ডেয়ার স্কোয়ারে পরাস্ত হন শুভাগত হোম। সেদিন এই হারের ক্ষত কাঁদিয়েছিলো ১৬ কেটি মানুষকে। ড্রেসিং রুমে সেদিন ডুকরে ডুকরে কাঁদছিলেন মুশফিক রিয়াদরা।

সেই হারের ক্ষত ২০১৮ সালে নিদাহাস ট্রফি আর এশিয়া কাপে শুকানোর সুযোগ পেলেও হাত ছাড়া হয় শেষ বলের থ্রিলারে। তবে অরুন জেটলিতে কোন ভুল নয় আগের সব কষ্টের ঝাঁজ মিটালেন মুশফিক রিয়াদরা৷ খলিলকে ১৯ তম ওভারে চার বলে চারটি চার হাঁকিয়ে জয়টা হাতের মুঠোয় নিয়ে আসেন মুশফিক। শেষ ওভারের তৃতীয় বলে শিভাম ডুবিকে ছক্কা হাঁকিয়ে জিততে জিততে হেরে যাওয়া তিন ম্যাচের ক্ষত শুকালেন।

টাইগারদের এমন ঐতিহাসিক জয়ের দিনে মাঠে থেকে টাইগারদের একনিষ্ঠ সমর্থন জুগিয়েছেন বাংলাদেশ প্রথম ক্রিকেট সাপোর্টার্স সংগঠন বেঙ্গল টাইগার্স। টাইগারদের মাঠে থেকে সমর্থন জোগাতে নিজেদের অর্থায়নে দিল্লির অরুন জেটলিতে এসেছিলেন বেঙ্গল টাইগার্সের প্রতিনিধিরা। ভারতের অরুন জেটলির আকাশে বাংলার লাল সবুজ পতাকা উড়াতে, দেশের বাহিরে বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করতে বেঙ্গল টাইগার্স সবসময়ই ভুমিকা রাখে। মাঠের গর্জনে কমতি ছিলো না বেঙ্গল টাইগার্সের রুবেল, ফটিকদের। রুবেল, ফটিকদের সাথে সঙ্গটা বেশ ভালো দিয়েছেন টাইগার শোয়েব। আর তাতেই কি না মাঠের ক্রিকেটের মত গ্যালারীতে চেপে ধরে বসে ভারতের সুধীরকে। বেঙ্গল টাইগার্সের ব্যানারে এভাবেই সমর্থন থাকুক প্রতিক্ষনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »