জয়টি নিজের ছেলে মায়ানকে উৎসর্গ করলো মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস করলো বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-টোয়ান্টি ক্রিকেটে ১০০০ তম ম্যাচে গতকাল (রবিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। আর ম্যাচটিতে বাংলাদেশ ৭ উইকেটের বিশাল জয় পায়। শুধু ১০০০ তম ম্যাচে জয়ই নয়, এটি ছিলো ভারতের সাথে বাংলাদেশের প্রথম জয়। জয়ের নায়ক ছিলো মুশফিকুর রহিম। এবার শুনা গেলো মুশফিকের কন্ঠে জয়টি কাকে উৎসর্গ করলো।

সাংবাদিক প্রশ্নে মুশফিক জানান, ‘এই জয়, এই ইনিংস আমি আমার ছেলে মায়ানকে উৎসর্গ করতে চাই। ওকে অনেক মিস করি আমি। ও খুব দ্রুত বেড়ে উঠছে, টিভিতে আমার ছবি দেখে চিনতে পারে, এটা কে। আমি এই ফিফটি ও এই জয় ওকে উৎসর্গ করতে চাই।’

গত ২৫ অক্টোবর মায়ান ২ বছরে পা রাখে। তাছাড়া ছেলের প্রথম জন্মদিন বড় আয়োজন করে পালন করেছিলেন মুশফিক। কেননা মায়ানের জন্য মুশফিকের ভালোবাসা একটু ও কমতি নেই। তাই ঐতিহাসিক জয়টি, নিজের সবথেকে বড় সাফল্য মুশফিক উৎসর্গ করেছেন মায়ানকে। ম্যাচটিতে মুশফিকুর রহিম ৪৩ বলে ৮ চারে ও ১ ছয়ে জয় নিয়ে মাঠে ছাড়েন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »