নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বক্রিকেটে গতকাল (৩ নভেম্বর) ২০ ওভারি ফরমেটের হাজার তম ম্যাচ আয়োজিত হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যে ম্যাচে মাঠে নেমেছিলো এশিয়ার দুই পরাশক্তি ভারত-বাংলাদেশ।
ম্যাচটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটের এক দাপটে জয় পায় বাংলাদেশ। এ জয়ে প্রতিবেশী রাজ্যের (ভারত) বিরুদ্ধে প্রথম বারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের আনন্দ ভোগ করে টাইগাররা।
নিজ দলের এমন ইতিহাস গড়া জয়ে আনন্দিত হয়ে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। জয়ের পরপরই নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস লিখেন সাকিব। স্ট্যাটাসটি হলো, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছো একটি গৌরবময় মুহূর্ত৷’
প্রসঙ্গত, জুয়াড়ির সঙ্গে যোগাযোগের ব্যাপারটি আইসিসিকে অবগত না করার কারণে ক্রিকেট থেকে এক বছরের জন্য বনবাসে যেতে হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। যার ফলে এই ম্যাচটিতে মাঠ মাতানোর সুযোগ পান নি তিনি।
