স্মরনীয় এই দিন সাকিব-তামিমকে উৎসর্গ করলো বাংলাদেশ 

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়ছে ভারত-বাংলাদেশ ম্যাচ।কেননা আন্তর্জাতিক অঙ্গনে চার অঙ্ক ছুঁয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। ইতিহাস গড়া ম্যাচে মুশফিক-সৌম্যের অপ্রতিরোধ্য জুটি ও বিপ্লব-আফিফের স্পিন জাদুতে প্রথমবারের মতো ভারত বধ করল বাংলাদেশ।

আজ (৩ নভেম্বর) ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা। ইতিহাস গড়ে জয় পাওয়া এই ম্যাচটিতে দলে নেই দুই তারকা ক্রিকেটার তামিম-সাকিব।আইসিসি নিষেধাজ্ঞায় ক্রিকেটের বাইরে সাকিব এবং পারিবারিক কারনে ভারত সিরিজে নেই তামিম। তবে টাইগারদের এই দুর্দান্ত জয়ের বিশেষ মুহূর্ত সাকিব, তামিমকে উৎসর্গ করলেন সৌম্য।

ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সৌম্য বলেন, ‘দলের সবাই শান্ত, আমরা পজিটিভ কিছুই চিন্তা করছিলাম। আর ঠিক তাই হল। সাকিব ও তামিম আমাদের দলের সিনিয়র ক্রিকেটার। আমরা তাদেরকে এই জয় উৎসর্গ করলাম।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »