নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের অভিষেক ম্যাচেই উজ্জ্বল ছিলেন। পরে ইনজুরি কেড়ে নিলো সব আশা!
আজ আবার নামলেন। বিপ্লবের ব্যক্তিগত প্রথম স্পেল ও দলীয় সপ্তম ওভারেই আক্রমণে আনেন দলের নতুন কাপ্তান রিয়াদ। শুরুতে একটু ভয় ধরিয়ে দেওয়া লোকেশ রাহুলকে শর্ট কাভারে রিয়াদের হাতে ক্যাচের ফাঁদে ফেলে ৬.৩ ওভারে। তারপর বিপদজনক হয়ে ওঠা শ্রেয়াসকেও পথ দেখান বিপ্লব ১০.২ ওভারের মাথায়।
যদিও ৩ ওভারে ২২ রান খরচা করেন।৭.৩ রান ওভার প্রতি। কিন্তু ব্রেক থ্রু ঠিকই এনে দিয়েছেন বিপ্লব। আমাদের দরকার যেটা সেটাই করে দেখাতে সক্ষম হয়েছে বিপ্লব। তাইতো ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রশংসা করছেন অনেকেই। এক সময়ের জনপ্রিয় ক্রীড়া লেখক বর্তমানে কানাডা প্রবাসী সবার প্রিয় ফরহাদ টিটো ভাই রীতিমতো তার টার্ন নিয়ে নিজের ফেইসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন এমন “বিপ্লবে আমি মুগ্ধ” টি-২০ ইয়াং স্টার…..
সত্যি তাই! আমরা সবাই মুগ্ধতার পরশে বুকে আগলে রাখতে চাই বিপ্লবের বিপ্লব সফল আয়োজনের।
