নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাব্বির রহমান নামটা মুখে নিলেই যেন ধেয়ে আসে গত কয়েক মাসের সকল ব্যর্থতার গল্প। সাব্বির রহমানকে এক সময় ভাবা হতো টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সময়ের বিবর্তনে সম্পদ থেকে হয়ে গেছেন ব্যর্থতার গল্পের নায়ক। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে বাংলাদেশ কিন্তু টি-টোয়েন্টি দলে জায়গা মেলেনি সাব্বির রহমানের।
পরিসংখ্যানের দিকে তাকালে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাব্বির রহমান। ভারতের বিপক্ষে ৬ ম্যাচে তার রান সংখ্যা ২৩৬ কিন্তু ব্যর্থতার বেড়াজালে আবদ্ধ থাকায় জায়গা হয়নি স্কোয়াডে। গত জুলাই মাসের পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন নি তিনি। সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন গত জুলাই মাসে তবুও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। সেই ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রান করেন তিনি।
গত জুলাই থেকে এখন অবদি দেখা মিলেনি কেন ফিফটি। ঐ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে করেন যথাক্রমে ১১ ও ৭ রান । জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি ম্যাচে করেন ৩০ রান। ত্রিদেশীয় সিরিজে স্কোয়াডে জায়গা পেলেও সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে খেলার সুযোগ পেয়ে করেন যথাক্রমে ১৫,২৪, ০।
সুযোগ ছিলো জাতীয় লিগে নিজেকে প্রমাণ করে ফিরে পাবার কিন্তু সেখানেও ব্যর্থ সাব্বির। জাতীয় ক্রিকেট লিগে এখন পর্যন্ত তিন ইনিংসে করেছেন যথাক্রমে ১১,০,৮ রান। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে নেমে আরও একবার ব্যর্থ সাব্বির। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। রাজশাহীর ব্যর্থতার দিনে নিজেও ব্যর্থ। সুমন খানের বলে ২ রানে বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
প্রতিবেদন লেখার সময় রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান।
