নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ভারতের দিল্লিতে অবস্থান করছে। যেখানে আগামীকাল অনুষ্ঠিত হবে ভারতের সাথে প্রথম টি-টোয়েন্টি। তবে দিল্লির পরিবেশ মোটেও ভালো নয় এখন।৷ দেশ ছাড়ার আগেই টাইগাররা সে ব্যাপারে অবগত হয়। দিল্লির বায়ু দূষণের কারণে এখন সবার অবস্থা করুণ। ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন উঠলে ও সে বিষয়ে কর্ণপাত করেনি বিসিসিআই ও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। যার ফলে এ দূষনের মধ্যে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ দল, যেখানে দিল্লিতে অন্যান্য কার্যক্রম বন্ধ।
দিল্লিতে স্কুল সহ সকল শিক্ষামূলক প্রতিষ্টান ও সেখানের সকল কনস্ট্রাকশন কাজ বন্ধ থাকবে। দিল্লীর ‘এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অথোরিটি’ আগামী ৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কনস্ট্রাকশন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একইসাথে বন্ধ থাকবে সব ধরনের স্কুল। তাছাড়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ বিষয় নিয়ে কথা বলেন। এখন দিল্লীর সরকারি ও বেসরকারি সব স্কুলে কেজরিওয়ালের নির্দেশ অনুযায়ী ৫০ লাখ মাস্ক বা বায়ু দূষণ প্রতিরোধী মুখোশ বিতরণ করেছে প্রশাসন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভুগছে জ্বালাপোড়ায়। দিল্লির অস্বাস্থ্যকর পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারছে না তারা। এ নিয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানান, ‘এটি খেলার জন্য আদর্শ পরিবেশ নয়’। বুঝাই যাচ্ছে দিল্লির অবস্থা কেমন।
ক্রিকেটার সহ সকল কোচিং স্টাফরা মাস্ক পড়ে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটার ও এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। যেখানে তাদের থাকাই এখন হুমকির মুখে। দিল্লির দূষন ছাড়া ও ম্যাচটি জঙ্গি হুমকির মুখে আছে। তবে দিল্লি প্রশাসন যেখানে সকল প্রতিষ্টান বন্ধ রেখেছে সেখানে খেলা কেমন করে হয়? তা নিয়ে এখন সবার মনে প্রশ্ন জাগছে।
