আকমল-রামদিনকে ছাড়িয়ে যেতে পারলে মুশফিকের সামনে শুধু ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন। যেখানে তারা ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দু ম্যাচ টেস্ট সিরিজ খেলবেন। আগামীকাল (৩ নভেম্বর) স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। আর এ ম্যাচে মাত্র তিনটি ডিসমিসাল করতে পারলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসাল করা উইকেটরক্ষকের তালিকায় দুই নম্বরে উঠে আসবেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ ডানহাতি উইকেটরক্ষ ব্যাটসম্যান দীর্ঘদিন দলকে সাভির্স করে আসছেন। ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন তিনি, তার নাম যে ‘ডিপেন্ডেবল’। মিডল অর্ডার ব্যাটিংয়ে ও উইকেটরক্ষকের পিছনে বাংলাদেশের ভরষার প্রতীক তিনি। এবার উইকেটরক্ষকে অন্যদের ছাড়িয়ে যাবার পালা।

মোস্ট ডিসমিসালে মুশফিকের সামনে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন, পাকিস্তানের কামরান আকমল ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। এ তালিকায় মুশফিকের অবস্থান চতুর্থ, দীনেশ রামদিনের তৃতীয়, কামরান আকমলের দ্বিতীয় ও ধোনির প্রথম।

মুশফিকুর রহিমঃ- ৮১টি-টোয়েন্টি ম্যাচে ৫৮ ডিসমিসাল করেছেন মুশফিক। যেখানে ৩০টি ক্যাচ এবং ২৮টি স্টাম্পিং রয়েছে। রামদিনের থেকে বেশি ম্যাচ খেলায় অবস্হান করছেন চার নম্বরে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দীনেশ রামদিনঃ- ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে ৫৮টি ডিসমিসাল করেছন রামদিন। যেখানে ৩৮টি ক্যাচ ধরার পাশাপাশি ২০ স্টাম্পিং করেছেন তিনি। ম্যাচ কম খেলার কারণে মুশফিকের আগে অবস্থান করছেন তিনি, অর্থাৎ তৃতীয় স্হানে রয়েছেন তিনি।

কামরান আকমলঃ- ৫৮ টি-টোয়েন্টি ম্যাচে ৬০টি ডিসমিসালের মালিক তিনি। আকমল ৩২টি স্টাম্পিং করা ছাড়াও ২৮টি ক্যাচ ধরেছেন। মোস্ট ডিসমিসালে ধোনির পরেই দ্বিতীয় স্হানে অবস্থান করছেন তিনি।

মহেন্দ্র সিং ধোনিঃ- সর্বোচ্চ ডিসমিসাল করা উইকেটরক্ষকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিত ম্যাচে ৯১টি ডিসমিসাল করেছেন তিনি। ডিসমিসালে ৫৭টি ক্যাচের পাশাপাশি ৩৪টি স্টাম্পিং করেছেন ধোনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »