নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব মানেই শিরোনাম! গত কিছুদিন সাকিবকে নিয়ে সংবাদমাধ্যম ব্যাপক ব্যস্ত। এরই মধ্যে জানা গেলো নতুন খবর। না, নিষেধাজ্ঞার খরগ মাথায় নিয়ে তিনি আবার কোন অনৈতিক কর্মকান্ডে যুক্ত হননি। রীতিমতো সাতক্ষীরায় সময়োপযোগী ব্যবসা শুরু করে দিয়েছেন তিনি, সেটা হচ্ছে কাঁকড়ার ব্যবসা।
বিশ্বস্ত মাধ্যমে জানতে পারি,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি এলাকায় একটি কাঁকড়ার খামার গড়ে তুলেছেন সাকিব। নাম ‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড’। তিনি ৩৫ বিঘা জমির ওপর এই কাঁকড়ার খামার গড়ে তুলেছেন।
বছরে ছয় মাস প্রজেক্টটি চলে।কারণ কিছু বিধিনিষেধ আছে যার কারণে পুরো সময় ব্যবসা চলে না।যদিও শুরুটা হয়েছে চার বছর কিন্তু তিন বছর আগে থেকে ফার্মের কার্যক্রম চালু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে এই প্রজেক্টের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেখানে প্রায় ১০০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
যদিও সাকিব এখনও তার এই কাঁকড়া খামারে যাননি। তবে প্রকল্পের দায়িত্বশীল সুপারভাইজার আশাবাদী সময় করে ঠিকই আসবেন তার স্বপ্নের খামার স্বচক্ষে দেখতে।সময় হয়ত খুব তাড়াতাড়ি হতেও পারে। কারণ সবার প্রিয় সাকিব আল হাসান যে এখন কিছুটা খন্ড অবসরে!
