নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সামনেই আসর বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আসন্ন আসরে বিরাট কোহলির নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে পারেন বাংলাদেশের মিঃ ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ক্রিকটেকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন আইপিএলে মুশফিক, মাহমুদউল্লাহ ও লিটন কুমার দাস খেলার সম্ভাবনা রয়েছে।
৩০ডিসেম্বর নিলামের আসর বসতে যাচ্ছে কলকাতায়। উক্ত তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। বর্তমানে ভালো ফার্মেই আছেন মুশফিক। টানা রানের ধারাবাহিকতায় নিজের আয়ত্ত্বে এনেছেন বেশকিছু রেকর্ড। তাই স্বভাবতই এখন সবার নজরবন্দী হচ্ছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ছিলেন দুর্দান্ত ফর্মে । রাজশাহী কিংস, সিলেট রয়েলস এবং সবশেষ আসরে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দেয়া ক্রিকেটারকে বিরাটের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধীনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বস্তসূত্রে প্রাপ্ত, তারা অনেকটাই আগ্রহী মনে হলো মুশফিকের ব্যাপারে।
এক্ষেত্রে চলমান ভারত সিরিজে টাইগারদের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স দেওয়া খেলোয়াড়রাই প্রতিযোগিতায় এগিয়ে রইবেন। তাই নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ সফর।
