সানি-মিরাজ-তাইজুলের বোলিং তোপে বড় হার লাল দলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত সফরে যাওয়ার আগে লাল ও সবুজ দুই দল ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে মুশফিক-রিয়াদদের লাল দলকে ৪৯ রানে হারায় মিরাজ-তাইজুলদের সবুজ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে সবুজ দল। সে লক্ষ্য তাড়া করতে নেমে সানি,মিরাজ ও তাইজুলদের বোলিং তোপে ৯৩ রানের বেশি তুলতে পারেনি লাল দল।

১৪৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা সৌম্য সরকার আজও ফিরে গেছেন শূন্য হাতে। মিরাজের বলে ফিরে যান শূন্য রানেই। এরপর উদীয়মান তরুণ অলরাউন্ডার আফিফ হাসানকেও স্থায়ী হতে দেননি মিরাজ। ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম, ফিরে যান আরাফাত সানির বলে। আর তাতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সবুজ দল।

দীর্ঘ দিন পর দলে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন আরাফাত সানি। মুশফিকুর রহিমকে ফেরানোর পর ফেরান আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে। রিয়াদের বিদায়ের পর ব্যাটিং অর্ডারে ধস নামে লাল দলের৷ একে একে ফিরে যান সৈকত,বিপ্লব,রনিরা। বিপ্লব ও রনিকে ফেরান তাইজুল ইসলাম।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনির বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান তোলে।
শুরুটা ভালো করলেও মাঝ পথে পথ হারিয়ে বসে ইমরুল-মিঠুনরা। মাত্র ৮০ রান তুলতেই বিপ্লবের বোলিং তোপে হারিয়ে বসে ৫ উইকেট। লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব একাই নেন তিন উইকেট, ফেরান সাব্বির, মিঠুন ও নাঈম শেখকে।

মিরাজ প্রতিরোধের চেষ্টা করলেও শফিউলের বলে ফিরে যান ইনিংস বেশ বড় করতে না পেরেই। এরপর রাব্বি,তাইজুলরা কেউ দাঁড়াতে পারেননি। লাল দলের হয়ে তিনটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও আমিনুল ইসলাম বিপ্লব। নাঈম হাসান নেন দুটি উইকেট আর শফিউল নেন একটি। তবে বল হাতে বিবর্ণ ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »