আইনি ব্যবস্থায় নয়, সমাধান হবে বোর্ডের অভ্যন্তরেই: সিইও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৩ দফা দাবির কথা জানিয়ে ক্রিকেটাররা আন্দোলন করে সবধরনের ক্রিকেটকে প্রত্যাহার করলে বেশ উত্তাপ ছড়ায় ক্রিকেট পাড়ায়। তবে বোর্ডের সাথে আলোচনায় বসে সেই সেই উত্তাপে পানি ঢেলেছেন বোর্ড সভাপতি ও ক্রিকেটাররা। আন্দোলনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে সাকিবের গ্রামীণ ফোনের সাথে চুক্তি নিয়ে আলোচনা। এ চুক্তি নিয়ে বিসিবির কঠোর নিয়ম নীতি থাকলেও সে ভাবে আইনি ব্যবস্থায় যাচ্ছে না বোর্ড, সাকিব ও বোর্ডের মাধ্যমে আলোচনা করে অভ্যন্তরীণ ভাবেই সমাধান করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।

বিসিবি নিয়ম করেন বোর্ডের সাথে যেসব ক্রিকেটার চুক্তিবদ্ধ আছেন তারা যদি কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে চান তাহলে অবশ্যই বোর্ড থেকে অনুমতি নিতে হবে কিংবা বোর্ডকে জানাতে হয়। সেক্ষেত্রে সাকিব গ্রামীণ ফোনের সাথে চুক্তি করার ক্ষেত্রে বোর্ডের কাছে অনুমতি নেননি এমনকি জানান ও নি। তাই তো ব্যাখা চেয়ে সাকিবের কাছে নোটিশ পাঠিয়েছে বোর্ড।

সাকিবের এমন কিছুর জন্য সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কি না এমনটা জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সাকিবের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থায় যাচ্ছি না। সাকিবের এ বিষয়টি আমাদের অভ্যন্তরীণ তাই আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেই সমাধান করবো।’

আইনি ব্যবস্থা না নেওয়া হলে সাকিবের কি ধরনের শাস্তি হবে এ নিয়ে মুখ খুলেননি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তবে সাকিবকে কিছুটা সুযোগ দিয়েছে বিসিবি। সাকিবও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই তার ব্যাখা দিবেন। সাকিব, মাশরাফি, তামিম ও তাসকিনদের অন্য কোম্পানীর সাথে চুক্তি থাকার কারনে সে সময়কার স্পন্সর রবিকে ৯০ কোটি টাকা জরিমানা দিতে দিয়েছিলো। তার পর থেকেই কঠোর নীতি প্রণয়ন করে বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »