বাড়তি বেতনের সুফল পাবেন নারী ক্রিকেটাররাও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী ক্রিকেটাররা একপ্রকার সবদিক থেকেই পিছিয়ে ছিলো এতোদিন। যদিও বা সালমা-রোমানা-জাহানারা কয়েকজনের বেতন বেড়েছে। তবে ৩ স্তরের গ্রেডের বেতনের দিকে লক্ষ করলে দেখা যায় খুবই কম বেতন পান নারী ক্রিকেটাররা। সম্প্রতি সাকিবদের ‘সম্মিলিত ক্রিকেটার আন্দোলন’ এর পর আন্দোলনে উত্তাপিত ১৩ টি দাবি অনুযায়ী নারী ক্রিকেটারদের ও বেতন বাড়ছে।

২০১২ সাল থেকে যে বেতন ছিলো ‘এ’ গ্রেডে ২৫ হাজার, ‘বি’ গ্রেডে ২০ হাজার, এবং ‘সি’ গ্রেডে ৩০ হাজার টাকা করে। তা বেড়ে হচ্ছে ‘এ’ গ্রেডে ২৫ হাজার, ‘বি’ গ্রেডে ৩০ হাজার, এবং ‘সি’ গ্রেডে ৪০ হাজার টাকা। যদিও বা বাদ বাকি অন্যান্য ফি জানা যায়নি। তবে এটুকু বলা যায়, আন্দোলনের সুফল বইতে শুরু করেছে। পুরুষ খেলোয়াড়দের পাশাপাশি নারী ক্রিকেটাররাও সেই সুফল ভোগ করতে চলেছেন৷ নারী ক্রিকেটেও আসতে চলেছে নতুন পরিবর্তন।

বলা চলে, এ থেকে হয়তো নারীরা ক্রিকেটের দিকে আরো বেশি উৎসাহিত হবেন। পেশা হিসেবে ক্রিকেটের দিকে আরেক ধাপ ঝুঁকে যাবেন। নারী ক্রীড়াঙ্গন সাজবে আরো চমৎকারভাবে। সব বিপত্তির অবসান হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »