নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরে যাওয়ার আগে লাল ও সবুজ দুই দলে বিভক্ত হয়ে নিজেদের মাঝে টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত সফরের স্কোয়াডে থাকা ১৪ ক্রিকেটার ও এনসিএল থেকে ডাকা ৯ ক্রিকেটার। লাল দলের হয়ে ইনিংস শুরু করতে নেমে আবারও ব্যর্থ হলেন সৌম্য সরকার।
গত বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার। গত ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা এ দলের সফর কোথাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। চলমান এনসিএলে অবশ্য পেয়েছেন একটি ফিফটি। ভারত সফরে স্কোয়াডে থাকায় তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। সুযোগ ছিলো প্রস্তুতি ম্যাচে রানে ফিরে সমালোচকদের সমালোচনার জবাব দেয়ার। কিন্তু তিনি সেটা পারলেন কই? আজও ফিরে গেছেন শূন্য রানে। মেহেদী হাসান মিরাজের বলে শূন্য রানে ফিরেছেন তিনি।
সৌম্য ফেরার পর তিনে নামা আফিফ হাসান ধ্রুবও ঠিকতে পারেন নি তেমন, ফিরে গেছেন তিনিও।
এর আগে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সবুজ দল করে ১৪৩ রান।
প্রতিবেদন লেখার সময় লাল দলের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেটে ২৭ রান।
