অধিনায়ক ছাড়াই হলো টাইগারদের প্রথম দিনের অনুশীলন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ভারত সফরকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন করেছে টাইগাররা। আজ (শুক্রবার) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নবাগত স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চালর্স ল্যাঙ্গাবেল্ট ও ব্যাটিং কোচ নীল ম্যাকান্জি ছুটি কাটিয়ে ড্যানিয়েল ভেট্টোরির সাথে একই ফ্লাইটে আজ ঢাকা আসেন। এসে সবাই নেমে পড়েছেন অনুশীলন ক্যাম্পে।

অনুশীলন ক্যাম্পে ড্যানিয়েল ভেট্টোরির প্রথম দিনে ছিলেন না টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব। সাকিবকে ছাড়া ও ছিলেন না তামিম ইকবাল, চোটে পড়া তামিমের রিপ্লেস হিসেবে অনুশীলন করেছেন ইমরুল কায়েস। তামিমের পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

আজ (শুক্রবার) অনুশীলন ক্যাম্পে যোগ দেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ১৩ ক্রিকেটার। ইঞ্জুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। তবে সাইফের রিপ্লেস হিসেবে কাউকে এখনো দলে ডাকা হয়নি। তবে সাকিব আল হাসান না থাকার কারণ হিসেবে জানা যায়, তিনি অসুস্থতার মধ্যে রয়েছেন। যার ফলে অনুশীলনে আসতে পারেননি তিনি।

উল্লেখ্য, নভেম্বর ভারত সফর করবে বাংলাদেশ, যেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট চ্যাম্পিয়নশীপ ম্যাচ খেলবে টাইগাররা।৷ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি। বাংলাদেশ ৩০ অক্টোবর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। তবে টাইগাররা দেশ ছাড়ার আগের দুদিন নিজেদের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »