নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েকদিন আগে ইন্ডিয়া-প্রোটিয়া টেস্টে ইন্ডিয়া প্রোটিয়া দের উড়িয়ে দিয়েছে। এ হিসেবে ক্রিকইনফো ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে সেরা বিশ্ব একাদশ কেমন হবে এ-ই নিয়ে একটি নির্বাচন করে। তারা তাদের প্যানেলের ১১জন লেখকদের নিয়ে ভোটের মাধ্যমে একটি ফ্যান্টাসি একাদশ গঠন করেন যারা ইন্ডিয়ার বিপরীতে টেস্টে ইন্ডিয়ার সাথে বাজিমাত করবে।
সবার একাদশ দেখার পর এতে শুধু স্টিভ স্মিথ,নাথান লায়ন,প্যাট ক্যামিন্স এবং দিমুখ করুনারত্নে কেই লিস্টে দেখা যায়।
ক্রিকইনফোর এ-ই সেরা বিশ্ব একাদশে একমাত্র বাঙালি এবং একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে তাকে। সাকিব এবং বেন স্ট্রোকসের মধ্যে সাকিব কেবলমাত্র এক ভোটের ব্যাবধানে বাদ পড়ে যায়৷
ওপেনার হিসেবে রাখা হয়েছে দিমুখ ও এলগার-কে। সেকেন্ড ওপেনারের ভোটের ক্ষেত্রে আজহার আলী এবং ডিন এলগারের ভোটের মাধ্যমে এলগার জয়ী হয়।
আরো আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, অজি স্টিভ স্মিথ। রয়েছেন ইংল্যান্ডের জো রুট, অলরাউন্ডার বেন স্টোকস।
বাংলাদেশের সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম আছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। অজি পেস বোলার প্যাট কামিন্সের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন। আছেন পাকিস্তানী বোলার ইয়াসির শাহ ও মোহাম্মদ আব্বাস।
ভারতের বিপক্ষে ক্রিকইনফোর ফ্যান্টাসি একাদশঃ
দিমুথ করুনারাত্নে, ডিন এলগার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুট, বেন স্টোকস, মুশফিকুর রহিম (উইকেট কিপার), প্যাট কামিন্স, নাথান লায়ন, ইয়াসির শাহ ও মোহাম্মদ আব্বাস।
