বাংলাদেশে আসছেন নবাগত স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটারদের ও বোর্ডের মধ্যে চলছে কষাকষি। গত সোমবার ক্রিকেটাররা ধর্মঘট করে ১১ দফা দাবি করে। তবে তা দেখছেন প্রধান কোচ সহ অন্যান্য কোচিং স্টাফরা। তবে উপস্থিত নেই নতুন স্পিন কোচ হওয়া ড্যানিয়েল ভেট্ররি।

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে বোর্ড সভাপতি ক্ষুব্ধ প্রকাশ করেন। যেখানে ক্রিকেটাররা নিজেদেরকে মাঠের বাহিরে রাখতে চান, তাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত। অন্য দিকে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘প্রস্তুতি ক্যাম্প যথা সময়ে শুরু হবে। খেলোয়াড়দের দিকে আঙ্গুল ছুড়ে বলেন তারা চাইলে আসতে পারে।’

অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর থেকে, যেখানে যোগ দেবার কথা রয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া সদস্যদের। তবে ক্যাম্পে কি ক্রিকেটাররা ফিরবে?? তা রয়েছে অজানা। নভেম্বরে ভারত সফর রয়েছে অনিশ্চিয়তায়। তবে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী দিয়েছেন আরেক আশ্বাস।

প্রধান নির্বাহী জানান অনুশীলন ক্যাম্প দিয়ে কোচিং স্টাফে যোগ দিবে নবাগত স্পিন কোচ ড্যানিয়েল ভেট্ররি। তিনি জানান, ‘২৫ অক্টোবর বাংলাদেশ এসে পৌছবেন ভেট্ররি ও বিসিবিতে রিপোটিং শেষে খেলোয়াড়দের সাথে ক্যাম্পে যোগ দিবেন।’

নিউজিল্যান্ডের এ কিংবদন্তি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে জাতীয় দল থেকে অবসর ঘোষণা দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে প্রধান কোচ, পেস ও স্পিন বোলিং কোচের নাম ঘোষণা করে। যেখানে স্পিন কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্ররি রয়েছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি সাকিব মিরাজদের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »