বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা দিলেন ভিভিএস লক্ষণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে টি-টুয়েন্টি দলের স্কোয়াড। খুব দ্রুতই ঘোষণা করা হবে সাদা পোষাকের স্কোয়াড। টি-২০ সিরিজ নিয়ে ভারতকে সতর্কবার্তা দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ। বাংলাদেশের টি-২০ দলে সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদের মত অভিজ্ঞ তারকারা থাকায় বাংলাদেশকে হালকা করে নিতে নিষেধ করছেন তিনি।

তিনি বলেন, ‘ আমি মনে করছি ভারত সফরে বাংলাদেশ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপহার দিবে। বর্তমান দক্ষিন আফ্রিকা দলের থেকে বাংলাদেশে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা কি না ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর তাদের দলের যারা অভিজ্ঞ আর সেরা ক্রিকেটার তারা সবাই এখন ফর্মের তুঙ্গে। ‘

এছাড়া তিনি আরও বলেন, ‘ বাংলাদেশ গত কয়েক বছর ধরে বেশ ভালো ক্রিকেট খেলছে তাদের উন্নতির গ্রাফটাও লক্ষ্য করার মত আর তাই তাদেরকে হালকা ভাবে নেয়াটা বোকামি হবে। আমার মনে হচ্ছে টি-২০ সিরিজে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাবে আর ম্যাচ গুলোও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ‘

আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশের ভারত মিশন । তবে তার আগে বড় সংকটের মুখে বাংলাদেশের ক্রিকেট। হঠাৎই সাকিব তামিমরা ধর্মঘট করে বসে আর তাতেই অনিশ্চয়তার শঙ্কা জাগে ভারত সফর নিয়ে। তবে দাবি দাওয়া মেনে নিলেই ক্রিকেটাররা খেলায় ফিরবে আর ভারত সফরে যাবে এমনটাই জানিয়েছেন ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »