নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১১ দফা দাবি নিয়ে ধর্মঘট করা ক্রিকেটারদের সাথে বিকেল ৫ টায় হয়তো আলোচনায় বসতে যাচ্ছেন বিসিবি কর্তারা। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন।
গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো বিসিবি থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করেননি আন্দোলনরত ক্রিকেটাররা। ফোন দিলেও নাকি ফোন রিসিভ করছে না তারা তবে আজ তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। শোনা যাচ্ছে তামিম ইকবালের সাথে বোর্ড থেকে যোগাযোগ করতে সক্ষম হয়েছে।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন, ‘আমরা তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি। আশা রাখছি আলোচনার ব্যাপারে তারা আমাদের যেকোন সময় জানাবেন। আমরা জানতে পেরেছি যে আন্দোলনরতরা সবাই আজ আবারও একত্রিত হবে। তারা আসলে বিকাল ৫ টায় আমরা যেকোন জায়গায় বসতে প্রস্তুত আছি।’
গত ২১ অক্টোবর হঠাৎ আন্দোলন করলে গতকাল এসব নিয়ে কথা বলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আন্দোলনে ১১ দফা দাবির পাশাপাশি বলা হয়েছিলো দাবি মানা না হলে আমরা ক্রিকেটে ফিরবো না। আন্দোলনে উপস্থিত ছিলেন দেশোর শীর্ষস্থানীয় ক্রিকেটাররা।
