মুমিনুলের সেঞ্চুরিতে লিড নিয়েছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত কাল ২২৩ রানে ৫ উইকেট নিয়ে দিন শেষ করেছিলো শ্রীলঙ্কা-এ দল। ২য় দিন ব্যাটিং এ নেমে প্রথম সেশনেই গুটিয়ে যায় লংকান দল। এই দিনে মাত্র ৪৫ রান করেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে লংকানরা দিশেহারা হয়ে যায়। ১০ উইকেটের ৭টি উইকেটেই নিয়েছেন বাংলাদেশ দলের এক তরুন তুর্কি।

২৬৮ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায়। দলীয় ২য় এবং ৬ষ্ঠ ওভারে জহুরুল ইসলাম এবং নাজমুল হোসাইন শান্তকে ফেরান মোহাম্মদ সিরাজ।

২২ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পরলে দুই টেস্ট স্পেশালিষ্ট সাদমান ইসলাম এবং মুমিনুল হকের ১৫৪ রানের জুটি বাংলাদেশকে নতুন পথ দেখায়। ১৭৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪১তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার বলে সঙ্গীত করির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭৭ রান করা সাদমান ইসলাম।

২১৫ রানে মোহাম্মদ মিথুন এবং ২৩০ রানে এনামুল হক বিজয় আউট হলে নুরুল হাসান সোহানকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে মোহাম্মদ সিরাজের বলে আউট হওয়ার আগে ১১৭ রান করে আউট হন মুমিনুল হক।

পরবর্তী ৩ ওভার মেহেদী হাসান মিরাজকে নিয়েই পার করেন সোহান।

দিন শেষে বাংলাদেশ-এ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান। ইতিমধ্যে বাংলাদেশ ১৫ রানের লিড নিয়ে এগিয়ে আছে। হাতে আছে আরও ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা এ দলঃ ২৬৮/১০(৯০.২)
পাথুম নিশাঙ্কা ৮৫(১৬৬), কামিন্দু মেন্ডিস ৬২(১২১)

মেহেদী হাসান মিরাজ ৩৭-১৪-৮৪-৭, এবাদত হোসাইন ২৩-৭-৬২-২।

বাংলাদেশ এ দলঃ ২৮৩/৬(৬৭)
মুমিনুল হক ১১৭(১৯০), সাদমান ইসলাম ৭৭(১০৪)।

মোহাম্মদ সিরাজ ১৮-৬-৫৬-৩, প্রবাথ জয়াসুরিয়া ২৩-১-৮৭-২।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »