নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ও তাঁর পুত্র সাহেলের জন্মদিন উপলক্ষে “মাশরাফি বিন মোর্ত্তজা ফ্যানস ক্লাব কর্তৃক মিরপুরের অভিজাত রেস্ট্রুরেন্ট ” হট প্লেইট” এক মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়৷
উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাশরাফি বিন মোর্ত্তজার আপন ছোট ভাই মুরসালিন মোর্ত্তজা৷
উপস্থিত থাকেন বার্থডে বয় মাশরাফি পুত্র সাহেল মোর্তজা ও আইসিসির বর্ষসেরা ফ্যান টাইগার মিলন ফাহিমুল ৷
প্রধান অতিথি বলেন , ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন৷ সুসময় দুঃসময় সবসময় আপনাদের পাশে পেয়েছেন ভাই৷ ধন্যবাদ জানাই ম্যাশ ক্লাব কে৷ এমন একটি ব্যতিক্রমধর্মী কাজের জন্য৷ ম্যাশ ক্লাবের সফলতা কামনা করি৷
অনুষ্ঠানটির সভাপতি হিসেবে আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবক , ক্রীড়াঅনুরাগী জনাব মোজাম্মেল হক সাহেব৷
ম্যাশ ক্লাব নিয়ে তিনি তার পরিকল্পনা তুলে ধরেন৷ তিনি বলেন , মাশরাফি প্রতিনিয়ত দেশের জন্য লড়ে গিয়েছেন৷ একসময় তিনি অবসর নিবেন ঠিকই , কিন্তু এই ম্যাশ ক্লাব উনার অবদান কে সম্মান করে ভালোবেসে আজীবন খেলে যাবে ইনশা আল্লাহ্ ৷ আমি আমার সাধ্যমত চেষ্টা করবো ম্যাশ ক্লাব ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে৷
এছাড়া ও বক্তব্য রাখেন ম্যাশ ক্লাবের ক্রিকেটের অধিনায়ক শাহাদাৎ হোসেন , ম্যাশ ক্লাব ফেইজবুক পেইজের ক্রিয়েটর আরিফ ম্যাশ, ম্যাশ ক্লাবের সমন্বয়ক মমিন খান , রেজমান আহমেদ, তুহিন সহ বিভিন্ন গ্রুপ থেকে আগত অতিথিবৃন্দ৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যাশ ক্লাবের পরিচালক জাকির মামুন৷
