সৌম্য লিটনদের ভালো করার উপায় জানালেন আফতাব আহমেদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যানরা যেন রান খরার জুজুতে বন্দি। তামিম ইকবাল না থাকায় এবারের ত্রিদেশীয় টি-২০ সিরিজের ওপেনিং সামলানোর দায়িত্ব ছিলো লিটন দাস ও সৌম্য সরকারের উপর। কিন্তু সেখানে তারা পুরোপুরি ব্যর্থ আসলে কেন তাদের এই ব্যর্থতা। তাদের প্রতিভা নিয়ে সন্দেহ থাকার কোন অবকাশ তবুও কেন এই নাজেহাল অবস্থা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেই দলে আসেন তারা। ঘরোয়া ক্রিকেটে তাদের ব্যাটে চলে রানের ফোয়ারা কিন্তু জাতীয় দলে কেন রান খরা। লিটন সৌম্যের এমন ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ মনে করেন লিটন সৌম্যের মাঝে প্রতিভার কমতি নেই। তিনি মনে করেন তাদেরকে এইচপি দল কিংবা এ দলে পাঠানো উচিত আর সেখানে ভালো করলে জাতীয় দলে নিয়ে আসবে। তিনি আরও বলেন,  ‘সৌম্য লিটন নিঃসন্দেহে প্রতিভাবান ব্যাটসম্যান। তারা নিজেও হয়তো ভাবেনি তাদের পারফর্ম করে দলে আসতে হবে। আমাদের যেহেতু অল্পসংখ্যক খেলোয়াড় তাই আমরা তাদের নিয়ে কাজ করছি। তবে তারা জাতীয় দলে খারাপ করলে এইচপি বা এ দলে পাঠানো উচিত। তারপর সেখানে ভালো করলেই কেবল জাতীয় দলে আনা উচিত’।

একজন ক্রিকেটারের ভালো কিংবা খারাপ সময় আসবেই কিন্তু তাকে পুরোপুরি বাদ দেয়ার পক্ষে তিনি নন। কাউকে পুরোপুরি বাদ দিলে তার প্রতিভা বিকশিত হবে না আর খেলার প্রতিও অনীহা জন্ম দিবে। তিনি বলেন, ‘খারাপ খেললে কাউকে বাদ দেয়াটা ঠিক হবে না সাথে তার পরিবর্তে অন্য কাউকে আনাও ঠিক হবে না। এমন টা করলে আসলে কোনকিছুই হবে না। যারা খারাপ করবে তাদেরকে এইচপি অথবা এ দলে পাঠিয়ে আরও পোক্ত করা হোক। সেখানে ভালো করলে তাদেরকে আবার সুযোগ দেয়া উচিত’।

এবারের সিরিজে লিটন সৌম্যের পারফরম্যান্স একদমই মলিন। বেশ কিছুদিন হলো তারা নিজেদের নামের সুবিচার করতে পারছে না। এই সিরিজে সৌম্য ২ ম্যাচ খেলে করেছেন মাত্র ৪ রান আর লিটন দাস ৪ ম্যাচে করেছেন ৬১ রান। সৌম্যের এমন পারফরম্যান্সের কারনে বাদ পড়তে হয়েছে দুই ম্যাচ খেলেই। পরে তাকে শ্রীলঙ্কায় এ দলের সাথে পাঠানো হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »