স্টেডিয়াম পরিচ্ছন্নতায় সাকিবিয়ান অব মিরসরাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট পাগল দেশের মাঝে অন্যতম এক দেশ তাই তো স্টেডিয়ামে খেলা দেখার জন্য সমাগম হয় হাজার হাজার মানুষের। কেউ বা আসে লাল সবুজের জার্সি গায়ে, কেউ আসে বাংলার পতাকা হাতে আবার কেউ বা আসে নানা রকম ফেস্টুন পোস্টার নিয়ে । গতকাল চট্টগ্রামে যখন বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ শেষ তখন আনন্দে বাড়ি ফিরছিলো চট্টগ্রামের দর্শকরা। তবে ভিন্নতা দেখা গেলো কোন এক সংগঠনের জার্সি গায়ে ১৫ সদস্যের একটি দলকে।

১৫ সদস্যের ঐ দলের নাম ” সাকিবিয়ান অব মিরসরাই “। খেলা শেষে সবাই যখন বাড়ির দিকে  ফিরছিলেন তখন তারা ব্যস্ত ছিলেন গ্যালারীতে পড়ে থাকা সকল ময়লা পরিষ্কারে। গ্যালারীতে পড়ে থাকা বিরিয়ানির প্যাকেট,টিস্যু ও খালি পানির বোতল সহ বিভিন্ন কিছু তারা জমিয়ে এগুলা মাঠকর্মীদের বুঝিয়ে দিয়েছিলেন। এর আগে মিরপুরেও এমনটা দেখা গিয়েছিলো সেই সাথে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে জাপানের কিছু দর্শককে এমন কাজ করতে দেখা গিয়েছিলো।

এমন কর্মকান্ড নিয়ে সাকিবিয়ান অব মিরসরাই সংগঠনের প্রধান সমন্বয়ক আকাশ বলেন, ” সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই সংগঠনের পথচলা। প্রতিষ্ঠার পর আমরা বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি তবে স্টেডিয়ামে এটা দ্বিতীয়বারের মত। আমাদের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে “।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »