নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ২মাস ধরে চলতে থাকা ইংল্যান্ডের ঘরোয়া টি২০ লীগ “টি২০ ব্লাস্ট” এর সেমিফাইনাল ও ফাইনাল একদিনেই অনুষ্ঠিত হয়। সাউথ এবং নর্থ দুই গ্রুপ থেকে এই লিগে অংশ নেন ১৮টি দল।
বাংলাদেশের সময় বিকাল ৪টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নটিংহ্যামশায়ার এবং ওরচেস্টারশায়ার। ওরচেস্টারশায়ার এর ১৪৭ রানের জবাবে ১৪৬ রানেই থামে নটিংহ্যামশায়ারের ইনিংস। ১ রানের নাটকীয় জয়ে ফাইনালে পৌঁছায় ওরচেস্টারশায়ার। কিপ্টে বোলিং এ ম্যাচসেরা পুরস্কার জেতেন মইন আলী।
অপরদিকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ২য় সেমিফাইনাল এ মাঠে নামেন এসেক্স এবং ডার্বিশায়ার। টস জিতে ব্যাটিং এ নেমে ক্যামেরোন ডেলপোর্টের হাফসেঞ্চুরিতে ১৬০ রানের বড় সংগ্রহ পায় এসেক্স। জবাবে সাইমন হারমারের এবং অরুন নিজারের বেলিং তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় ডার্বিশায়ার। ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাটসেরা সাইমন হারমার।
একই দিনেই একই মাঠে রাত ১১.৪৫ এ ফাইনালে মুখোমুখি হয় ওরচেস্টারশায়ার এবং এসেক্স। টস জিতে এবারে বোলিং করার সিদ্ধান্ত নেন এসেক্সের অধিনায়ক সাইমন হারমার। অধিনায়ক হারমার এবং রবি বোপারার বোলিং তোপে মাত্র ১৪৫ রানেই থামে ওরচেস্টারশায়ারের ইনিংস। দলীয় সর্বোচ্চ ৩২ রান করেন ওরচেস্টারশায়ার এর অধিনায়ক মইন আলী।
১৪৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেন এসেক্স। ১৯ ওভার শেষে এসেক্সের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৩৪ রান। শেষ ওভারে প্রয়োজন ছিলো ১২ রান। টি২০ ব্লাস্টে কোন ধরনের সুপার ওভার নেই যে দলের উইকেট বেশী থাকবে তারাই জয়ী বলে ঘোষনা করা হবে। তাই এসেক্সের টার্গেট দাড়ায় ২ উইকেট হারালেও শেষ ওভারে ১১ রান করতে পারলেই জয়ী এসেক্স৷ প্রথম ৪ বলে সংগ্রহ ৬ রান। শেষ দুই বলে দরকার ৬ রান। তখনই অধিনায়ক হারমার পর পর দুই বলে দুই চার মেরে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।
বল হাতে মাত্র ১৬ রানে ৩ উইকেটের পর ব্যাট হাতে করেন ৭ বলে ১৮ রান। শেষ ওভারে দুর্দান্ত ফিনিশিং এ ম্যাচসেরা পুরস্কার যায় সাইমন হারমারের হাতেই।
