ব্যান্ডেজ হাতে অনুশীলনে বিপ্লব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার ম্যাচে মাসাকাদজার একটি শটে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে আঘাত পান আমিনুল ইসলাম বিপ্লব। যদিও পরে বোলিংয়ে ৪ ওভার পূর্ণ করেছিলেন তিনি। পরবর্তীতে ম্যাচে পাওয়া এই আঘাত গুরুতর হওয়ায় রাত সাড়ে বারোটায় তার বাঁ হাতে আঘাতের জায়গায় তিনটি সেলাই দেওয়া হয়।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ সকালে সাগর পাড়ের মাঠটিতে অনুশীলনে নেমছিলেন। আর সতীর্থদের এই অনুশীলনের দৃশ্য দেখে আঘাত পাওয়া বিপ্লব বসে থাকতে পারেন নি। হাতে তিনটা সেলাই নিয়েই তিনি অনুশীলনে যোগ দেন। আফগানদের বিপক্ষে যদিও তিনি অনিশ্চিত। তবু সতীর্থদের সাথে অনুশীলনে মেতেছেন তিনি। তবে তার অনুশীলনে রয়েছে নির্দিষ্টতা, অনুশীলনে তিনি কেবলমাত্র থ্রোয়িং নিয়েই কাজ করতে পারবেন।

আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ও আফগানিস্তান আগামীকাল (২১ সেপ্টেম্বর) ৬ঃ৩০ টায় মাঠে নামছে। নিয়মরক্ষার এই ম্যাচে বিপ্লবের পরিবর্তে একাদশে ফিরতে পারেন প্রথম দুই ম্যাচের একাদশে থাকা স্পিনার তাইজুল ইসলাম।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর চট্টলায় ম্যাচ খেলে ঢাকায় ফিরবেন স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »