নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতে অনুষ্ঠিত ভারত অনুর্ধ্ব-২৩ দল ও বাংলাদেশ অনুর্ধ্ব- ২৩ দলের মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ওয়ানডেতে বাংলাদেশের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত অনুর্ধ্ব-২৩ দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১ম ওভারেই শূন্য রানে হারিয়ে বসে ওপেনার ইয়াশাসভি ভুপেন্দ্রকে। তারপর মাধব কৌশিক ও বি আর শারথা বিপদ কিছুটা সামালা দিলেও থিতু হতে পারেননি বেশি সময়। দলীয় ৬৪ রানে বি আর শারাথা ও ৬৬ রানে কৌশিক আউট হলে চাপে পড়ে ভারত। ব্যক্তিগত ৪২ রানে শফিকুলের বলে আল আমিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন শারাথা আর নিজের ২য় ওভারতে আক্রমণে এসেই ২০ রান করা কৌশিককে ফেরান অপস্পিনার মেহেদী হাসান।
তারপর আরও দুইটি উইকেট নেন মেহেদী হাসান। ৯৯ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৫ উইকেটের মাঝে মেহেদর হাসানের ঝুলিতেই গেছে ৩ উইকেট। ৮ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ২ মেইডেনসহ ৩ উইকেট। আর বাকি উইকেট দুইটি নিয়েছেন আবু হায়দার রনি ও শফিকুল ইসলাম
এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান।
