নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের লখনৌতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলকে ১৯৩ রানের টার্গেট দিলো ভারত অনুর্ধ্ব-২৩ দল। মেহেদী, রনি ও সাইফদের বোলিং তোপে বাংলাদেশের কাছে ছোট লক্ষ ছুঁড়ে দিলো ভারত।
লখনৌতে সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। শুরুতে বল হাত তুলে দেন পেসার আবু হায়দার রনির কাছে ক্যাপ্টেনের আস্থার প্রতিদানও দিয়েছেন বটে ভারত শিবিরে আঘাত হানে ইনিংসের তৃতীয় বলেই। শূন্যরানে ইয়াশাসভিকে ফেরালেও প্রতিরোধ গড়েন তুলেন ভারতীয় দুই ব্যাটসম্যান মাধব কৌশিক ও বি আর শারাথা। তবে তাদের জুটিতে ফাটল ধরান শফিকুল ইসলাম। দলীয় ৬৪ রানে ও ব্যক্তিগত ৪২ রানে ফিরে যান শারাথা। সঙ্গীকে হারিয়ে নিজেও যেন হয়ে গেলেন বেসামাল তারপর মেহেদী হাসানের বলে উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ২০ রানে ফিরেন কৌশিক।
কৌশিক ও শারাথার বিদায়ের পর চলছিলো ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল তবে ধ্বংসস্তুপের মত জায়গায় দাড়িয়ে এক প্রান্ত আগলে রেখেছিলেন জুয়াল। মেহেদী হাসানের আগুনঝড়া বোলিংয়ে মাত্র ৯৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট যেখানে মেহেদী হাসানের সংগ্রহ ৩ উইকেট। শেষ পর্যন্ত ১০ ওভারে ২৯ রান দিয়ে মেহেদী নেন ৩ উইকেট সাথে ২ মেইডেন। মেহেদীর পর ভারত শিবিরে কাঁপন ধরান অধিনায়ক সাইফ হাসান ৭ ওভার বল করে ২৩ রানে নেন ২ উইকেট। তবুও সাহসী এক ইনিংস খেলে ভারতকে ফাইট করার মত এক লক্ষ মাত্রা এনে দেন জুয়াল। শেষের দিকে তার ৬৯ রানের উপর ভর করে ভারতের সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান।
বাংলাদেশের পক্ষে ৩ টি উইকেট নেন স্পিনার মেহেদী হাসান, ২ টি করে উইকেট নেন স্পিনার সাইফ হাসান ও পেসার আবু হায়দার রনি। আর একটি করে উইকেট নেন শফিকুল ও রবিউল।
স্কোরকার্ড: ভারত অনুর্ধ্ব-২৩ : ১৯২/৯ ( ওভার ৫০) জুয়াল ৬৯, শারাথা ৪২, রিতিক ১৮, মেহেদী ৩/২৯, সাইফ ২/২৩, রনি ২/৩৭
