https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হবার পর থেকেই ইনজুরির কবল থেকে মুক্তি মিলছে না পেসার তাসকিন আহমেদের। কখনও সিরিজ শুরুর আগে আবার কখনও সিরিজে ডাক পাওয়ার পর বাদ পড়তে হয়েছে। গত বিপিএলে সর্বাধিক উইকেট শিকারির মধ্যে থাকা তাসকিন পরবর্তী সময়ে জাতীয় দলের হয়ে সিরিজে অংশ নিতে পারেননি ইনজুরির কারণে।
ডানহাতি এই পেসার ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিজেকে প্রমাণ করেছেন বার বার। তাই ফর্মের কারণে দলে জায়গা পাচ্ছেন না তিনি সেটা বলা কিছুটা অমূলকই বটে। গতি যার প্রধান অস্ত্র সেই তাসকিন জানিয়েছেন ইনজুরি হলেও গতির ক্ষেত্রে আপোষ করতে চান না তিনি।
অর্থাৎ, ইনজুরি শঙ্কা থেকে নিজের বলের গতি কমিয়ে দেয়া কিংবা বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার পক্ষে নয় তিনি। তার ভাষ্য। ‘পেস কমিয়ে ফেলা বোলার আসলে অনেকেই আছে। দিন শেষে পেসটাই আমার স্ট্রেন্থ। এটার সাথে কম্প্রোমাইস করা যাবে না। লাইন, লেন্থ, ভেরিয়েশন ও নির্ভুলভাবে বল করতে হয় কীভাবে এসব নিয়ে কাজ করছি।’
