ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করলো অস্ট্রেলিয়ান মেয়েরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি২০ সিরিজেও ওয়াইট ওয়াশ ক্যারিবিয়ান মেয়েরা। গত দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছিল আগেই। আজকের ম্যাচটি ছিলো হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। কিন্তু দুই অজি স্পিনারের বোলিং তোপে দিশেহারা হয়ে অসহায় আত্মসমর্পণ করে স্টেফানি টেলরের দল।

টস জিতে ব্যাটিং এ নেমে শুরু থেকেই রক্ষণাত্মক খেলেন ক্যারিবিয় মেয়েরা৷ অজি স্পিনার জেস জোনাশেন এবং লেগস্পিনার জর্জিয়া ওয়ারহামের ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় দলটি। ২অঙ্ক ছুয়েছেন মাত্র ৩জন ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার ব্রিটনি কুপার।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪ উইকেট নেন জেস জোনাশেন। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় তিনি ওয়েস্ট ইন্ডিজের মিডল এবং লেয়ার অর্ডার গুড়িয়ে দেন। টপ অর্ডার গুড়িয়ে দেন অজি লেগস্পিনার জর্জিয়া ওয়ারহাম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন মূল্যবান ৩টি উইকেট।

৮২ রানের সহজ লক্ষ ভেদ করতে কষ্ট হয়নি অজি ব্যাটসম্যানদের৷ মাত্র ৭ ওভার ৩ বলেই মাত্র ১উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় ম্যাগ ল্যানিং এর দল। ক্যারিবিয়ানদের হয়ে একমাত্র উইকেটটি নেন আফি ফ্লেচার। আলিসা হেলি ১৬ বলে ৩৮ রান করে আউট হলেও ১৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার বেথ মনি৷

সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ৮১/১০(২০)
ব্রিটনি কুপার ২৯(৩৫), নাতাশা ম্যাকলান ১৫(১৩)
জেস জোনাশেন ৪-০-৭-৪, জর্জিয়া ওয়ারহাম ৪-০-১৪-৩।

অস্ট্রেলিয়াঃ ৮৩/১(৭.৩)
আলিসা হেলি ৩৮(১৬), বেথ মনি ২৪(১৮)।
আফি ফ্লেচার ২-০-২০-১, স্টাচি আন কিং ২-০-১৬-০।

ফলাফলঃ অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।
সিরিজঃ অস্ট্রেলিয়া ৩-০ ব্যাবধানে জয়ী।

ম্যাচসেরাঃ জেস জোনাশেন।
সিরিজ সেরাঃ আলিসা হেলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »