বিপ্লবের স্বপ্ন পূরণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বয়স মাত্র ১৯। এখনো তরুণ। তবে তার এই বয়সেই জাতীয় দলের অনেক ক্রিকেটার তাদের অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলো। আর আন্তর্জাতিক ক্রিকেটের এক আতঙ্ক লেগ স্পিনার রশিদ খান সেও তরুণ। তবে আমিনুল ইসলাম বিপ্লব সে যে তার স্বপ্ন পূরণ করেছেন।

আমিনুল ইসলাম বিপ্লবের মতো যারা এখন এই তরুণ বয়সে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে আসছেন তারা সকলেই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি এদের খেলা দেখেই বড় হয়েছে। এদেরকেই আইডল হিসেবে মানে তরুণ প্রজন্ম।

তবে যদি এই আইডলদের সাথে একইসাথে খেলা তাও জাতীয় দলে। এটা একটা স্বপ্ন প্রতিটা ক্রিকেটারের। এই স্বপ্ন কারো পূরণ হয় আবার কারো অধরাই থেকে যায়। সেই দিক থেকে সত্যিই ভাগ্যবান তরুণ লেগস্পিনার অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। তার স্বপ্নের ক্রিকেটারদের অধীনে খেলেছেন। তবে তামিম ও মাশরাফি থাকলে আরো ভালো হতো।

উচ্ছসিত আমিনুল ইসলাম বিপ্লব বলেছেন, ” আমার জন্যে এটা স্বপ্নের ব্যাপার ছিলো। সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই সবাই সাপোর্ট দিয়েছে। সবাই বলেছে স্বাভাবিকভাবে বল করতে। আমি সেই কাজ করে গিয়েছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »