https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশ দলের সদ্য অভিষেক হওয়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ইনজুরি কিছুটা কমে এসেছে। এমন খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে একাদশে অন্তর্ভূক্ত করা হয় আমিনুল ইসলাম বিপ্লবকে। বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলের জার্সি তিনি গায়ে চাপান টি-২০ ম্যাচ দিয়ে।
ক্যারিয়ারের প্রথম ম্যাচের দিনই বল হাতে নিজের কাজটা ঠিকমত সেরেছেন এই লেগি। তবে অভিষেক ম্যাচেই ইনজুরিতে পড়েছেন বিপ্লব। মাসাকাদজার বিরুদ্ধে বল করে সেই বল আবার ব্যাটে লেগে আসে বিপ্লবের হাতে। যেখানে বলটি আটকাতে গিয়ে হাতে ব্যথা পান তিনি।
ভালো খবর হল বিপ্লবের হাতের ব্যথা কিছুটা কমে এসেছে। এমনটাই জানিয়েছেন তিনি নিজে। ‘বাঁ হাতে একটু ব্যথা পেয়েছি। মাসাকাদজার একটি বল সোজা মেরেছিল, সেটা আটকাতে গিয়েই ব্যথা পেয়েছি। ফিল্ডিংয়ের সময় একটু লেগেছে।’
হাতের ব্যথা কমেছে নিশ্চিত করে তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে এখন ভালো লাগছে। ব্যথাও কমেছে। ফিজিওর সাথে কথা বলার পর ওনার নির্দেশ মতই যা করার করব। টিম ম্যানেজমেন্টের উপরই আসলে নির্ভর করছে খেলব কিনা। এখন হাত ভালোই মনে হচ্ছে।’
