ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্যারিবিয়ানদের জয়জয়কার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জমে উঠেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ। সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় ক্যারিবিয়ানদেরই জয়জয়কার। সর্বোচ্চ ৫ জনের মধ্যে ৪ জনই ক্যারিবিয়ান। টপ টেনের ৭ জনই ক্যারিবিয়ান৷

সর্বোচ্চ ২৬১ রান করে এখন পর্যন্ত শীর্ষে আছেন ত্রিনিবাগো নাইট রাইডার্স এবং ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। ৬ ম্যাচ খেলে ২২০ রান করে ২য় অবস্থানে এভিন লুইস। সমান ৬ ম্যাচে ২১২,২০২,১৮১ রান করে ২য়,৩য় এবং ৪র্থ অবস্থানে যথাক্রমে ক্রিস গেইল, গ্লেন ফিলিপস এবং ওয়ালটন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ-২০১৯ এর একমাত্র সেঞ্চুরিয়ান ক্রিস গেইল, সর্বোচ্চ ৩টি হাফ সেঞ্চুরি করেন লেন্ডল সিমন্স।

ব্যাটিং এর মত বোলিং এও প্রভাব বিস্তার করছেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। সেরা ৫ জনের ৩ জনই ক্যারিবিয়ান। সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড তারকা ক্রিকেটার জেমস নিশাম। সমান ৭ উইকেট করে নিয়েছেন রোমারিও শেপার্ট, শাদাব খান, ওবেড ম্যাককি, কেমো পাউল, রায়াদ এমরিট এবং ওশানে থমাস।

৫টি করে ম্যাচ খেলে শীর্ষে গতবারের রানার্সআপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এবং দ্বিতীয় অবস্থানে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স।

অপর দিকে ৬ ম্যাচে ১ জয় নিয়ে সবার নিচে অবস্থান করছে ক্রিস গেইলের জ্যামাইকা তালওয়াশ। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে তৃতীয় অবস্থান সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস।

৪ এবং ৩ ম্যাচ খেলে এক জয় নিয়ে যথাক্রমে ৪ এবং ৫ নং অবস্থানে আছেন সেন্ট লুসিয়া এবং বার্বাডোস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »