নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের অনেক দিনের একটি আক্ষেপ হচ্ছে একজন লেগ স্পিনারের চাহিদা। এই লেগ স্পিনার না থাকাটা অনেক বেশি ভোগাচ্ছিল বাংলাদেশ দলকে। যেখানে বিশ্বের প্রতিটি দলের রয়েছে একজন লেগ স্টিনার সেখানে বাংলাদেশের নেই কোনো লেগ স্পিনার। তবে গতকাল জিম্বাবুয়ের সাথে অভিষেক হয় লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। তাকে ঘিরে লেগ স্পিনার না পাবার আক্ষেপ ঘুচা শুরু হয়।
তবে আমিনুল ইসলাম বিপ্লব আজ অনুশীলনের সময় হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। তার ছোট ঠিক কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। তবে এখনো আফগানিস্তানের খেলা নিয়ে সংশয় রয়েছে তার।
অনেকদিন পর একজন লেগ স্পিনার পাওয়ার পর তার ক্যারিয়ার শুরুতেই ইনজুরিতে হুমকিতে পড়ুক এটা কেউ চাইবে না তাই ইনজুরি যেন বেশি গুরুতর না হয় সেটাই সবার কাম্য।
