নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৭৫ রান করেছে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে ৩ পরিবর্তন। লিটন দাসের সাথে ওপেনিংয়ে নামেন অনেকদিন পরে আবারো সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত। শুরুর থেকেই সাগরিকায় ঝড় তুলতে শুরু করেন লিটন। নাজমুল ৯ বলে ১১ রান ফিরে গেলেও লিটন খেলতে থাকেন নিজের মত করে। ৪ টি চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৮ রান করে লিটন যখন আউট হোন বাংলাদেশের রান তখন ৫.৫ ওভারে ৫৫। লিটনের বিদায়ের পরে ফিরে যান অধিনায়ক সাকিবও। আজও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন টাইগার দলপতি।
৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ। শুরুতে দেখে শুনে খেললেও পরে মুশফিক ফেরেন স্বরূপে। গত ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ প্রথম বলেই ছক্কা মেরে রানের খাতা খুলেন। মুশফিক-রিয়াদের পার্টনারশিপের বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। প্রতি ওভারে বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে রানের চাকা সচল রাখেন দুজন। দলীয় ১৪৩ রানে ২৬ বলে ৩২ রান করে মুশফিক ফিরে গেলে ৭৮ রানের পার্টনারশিপ ভাঙে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মাহমুদউল্লাহ। ৩৭ বলে ৪ ছক্কায় পূর্ণ করেন অর্ধশত। ৪১ বলে ৬২ রান করে আউট হোন মাহমুদুল্লাহ।
জিম্বাবুয়ের হয়ে জার্ভিস ৩টি , এমফোফু ২টি উইকেট লাভ করেন।
স্কোরকার্ড :
বাংলাদেশ ১৭৫-৭ (লিটন ৩৮ , শান্ত ১১, সাকিব ১০, মুশফিকুর ৩২, মাহমুদুল্লাহ ৬২, জার্ভিস ৩২/৩)
