বাংলাদেশের দুর্দান্ত শুরু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই ম্যাচে জয় পেলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌছে যাবে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামলেও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। অধিনায়ক সাকিব আল হাসান ৫ ও মুশফিকুর রহিম ০ রানে ক্রিজে রয়েছেন।

আউট হয়ে ফিরে গেছেন লিটন কুমার দাস ৩৮ ও নাজমুল হাসান শান্ত ১১ রানে। জিম্বাবুয়ের পক্ষে উইকেট দুটি নিয়েছেন কাইল জার্ভিস ও ক্রিস এমপুফু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »