বাংলাদেশকে সমর্থন জানাতে স্টেডিয়ামে ‘এফবিটি চট্টগ্রাম জোনের’ সদস্যরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ দল এখন বিশ্বের ভয়ঙ্কর দলগুলোর একটি। বাংলাদেশ দল এখন কাউকেই ভয় পায় না। সকল দলকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আর বাংলাদেশ দলের এই ভালো খেলার জ্বালানি বাংলাদেশ দলের সমর্থকেরা। বাংলাদেশ দলের যে প্রান্তেই খেলা হোক না কেন বাংলাদেশ দলের সমর্থকেরা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে ঠিক থাকবেই।

বাংলাদেশ দলের অনেক সমর্থক গ্রুপ রয়েছে। বাংলাদেশ দলের সমর্থক গ্রুপের মধ্যে জনপ্রিয় একটি সমর্থক গ্রুপ হচ্ছে ‘Fans of BD Tigers’। যাকে সংক্ষেপে FBT বলা হয়। এফবিটি গ্রুপের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের শাখা রয়েছে। এই তিনটি শাখায় অফলাইন এবং অনলাইনে সক্রিয় থাকে এফবিটি গ্রুপ। বাংলাদেশের খেলা হলেই মাঠে থাকেন এফবিটির সদস্যরা।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘ওভাই’ ট্রাইনেশন সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানাচ্ছেন এফবিটির সদস্যরা। ২৫ সদস্যের একটি দল আজ মাঠে বসে সমর্থন দিচ্ছেন বাংলাদেশকে। নিউজক্রিকেট২৪ ডটকম এর সহযোগিতায় লাল সবুজের সমর্থন দিতে মাঠে গিয়েছেন তারা।

এফবিটি চট্টগ্রাম জোনের সিনিয়র সদস্য শাখাওয়াত শুভ বলেন’, ‘বাংলাদেশ দল দেশের ভিতরে খেললে আমরা সমর্থন দিতে মাঠে আসি আমরা। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো। বাংলাদেশ দল সফলতা লাভ করুক এবং এই সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করুক এটাই আমাদের চাওয়া।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »